ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেভিল হান্ট ফেজ-২: এখন পর্যন্ত ১৩,৫০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া সম্পদ ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, মামলায় ও গ্রেপ্তারি পরোয়ানায় ৬৯০৭ জনসহ মোট ১৩৫০৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান।

তিনি বলেন, ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনে শনিবার (২০ ডিসেম্বর) পর্যন্ত ৬৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪৩৭ রাউন্ড গুলি, ১৩৭ রাউন্ড কার্তুজ, ৬২টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি ও বোমা তৈরির উপকরণ।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘটানো শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ গুরুত্ব পাবে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মূল হোতাকে ধরতে সরকার তৎপর। তবে গোপনীয়তার কারণে সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ডেভিল হান্ট ফেজ-২: এখন পর্যন্ত ১৩,৫০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা

আপডেট সময় : ০৩:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫