ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বেনজীরের ৪ ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর: দুদক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দ করা চারটি ফ্ল্যাটের সমস্ত সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

সোমবার (২২ ডিসেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে ১০ নভেম্বর, দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট অনুমোদন দেয় দুদক। সংস্থাটি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্য সংগ্রহের জন্যও চিঠি পাঠিয়েছে।

আদালতের আদেশে গুলশানের একটি বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটের আধুনিক আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, শার্ট-প্যান্ট ও জুতাসহ মোট ৭৯২ ধরনের মালামাল ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে। দুদক জানায়, নিলামে মালামাল নষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই দিনে সাবেক এমপি রাশেদ খান মেননসহ ৫৭ জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এছাড়া অর্থপাচারের অভিযোগে বিএনপি মনোনীত চাঁদপুর-২ আসনের প্রার্থী জালাল উদ্দিন ও তার পরিবারে দেশের বাইরে যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বেনজীরের ৪ ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর: দুদক

আপডেট সময় : ০৫:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫