ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারত টার্গেট কিলিং শুরু করেছে: মতিউর রহমান আকন্দ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে ভারত তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে—এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য ও সাথী পর্যায়ের কর্মীদের জাতীয় পাঠমূল্যায়ন পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আধিপত্যবাদী শক্তি ভারত তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে বাংলাদেশকে মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টায় লিপ্ত। আধিপত্য বিস্তারের অংশ হিসেবে তারা ‘টার্গেট কিলিং’-এর পথ বেছে নিয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের ষড়যন্ত্র দেশের ছাত্র ও যুবসমাজ জীবন দিয়ে হলেও প্রতিহত করবে। তিনি শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, জ্ঞানের সর্বোৎকৃষ্ট উৎস হলো পবিত্র কুরআন। বিশ্ব নেতৃত্বে এগিয়ে যেতে হলে জ্ঞান অর্জনের বিকল্প নেই। নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সৃজনশীল উদ্যোগের মাধ্যমে ছাত্রশিবির ইতিবাচক ছাত্ররাজনীতির ধারা গড়ে তুলবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে ওসমান হাদি ছিলেন একজন সাহসী সৈনিক। তিনি বলেন, ওসমান হাদির জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে হত্যাকাণ্ডের বিচার নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না থাকায় হতাশা তৈরি হয়েছে। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। এছাড়া বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ও প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

অনুষ্ঠানে পাঠমূল্যায়ন পরীক্ষায় জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ১০ জন কেন্দ্রীয় বিভাগীয় সদস্য, ১০ জন সদস্য এবং ১০ জন সাথীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে তাদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভারত টার্গেট কিলিং শুরু করেছে: মতিউর রহমান আকন্দ

আপডেট সময় : ০৭:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫