শিরোনাম ::
ফেনীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০১:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৪ বার পড়া হয়েছে
ফেনীতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল নাহিদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা–চট্টগ্রাম রেলপথের সদর উপজেলার উত্তর শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেওয়ানগঞ্জ এলাকার দেবীপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী সাগরিকা ট্রেনটি উত্তর শিবপুর এলাকা অতিক্রম করার সময় নাহিদ রেললাইনে হাঁটছিলেন। এ সময় ট্রেনটি তাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রেললাইনের এক পাশে ছিটকে পড়েন।
খবর পেয়ে রেলওয়ে স্টেশন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, নাহিদ কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :






















