ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার পর গাড়ির মধ্যেই হত্যা।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় মাইক্রোবাসে অপহরণের পর লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দ (৩৫)কে হত্যা করেছে অপহরণকারীরা। সোমবার (২২ ডিসেম্বর) রাত ৩টার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক সানোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের বাসিন্দা। তিনি দুপচাঁচিয়ার লোটো ব্র্যান্ডের পাদুকার শোরুম পরিচালনা করতেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার রাত ৯টার দিকে শোরুমের সামনে একটি সাদা মাইক্রোবাস থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্ত নামে। এক জন আগ্নেয়াস্ত্র দেখিয়ে পিন্টু আকন্দকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর তাঁকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘি উপজেলার দিকে নেওয়া হয়।

দুপচাঁচিয়া থানা পুলিশ রাত সাড়ে ১২টার দিকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আদমদীঘি-তিলোকপুর সড়কের কোমারভোগ গ্রামে মাইক্রোবাসের অবস্থান শনাক্ত করে। সেখানে অভিযান চালিয়ে সিটের নিচে ঢেকে রাখা পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের ধারণা, অপহরণের পর দুর্বৃত্তরা কৌশলে ব্যবসায়ীকে হত্যা করেছে। গাড়ি অচল হয়ে পড়লে মরদেহ ও মাইক্রোবাস রেখে তারা পালিয়ে যায়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বাকি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছেই। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার পর গাড়ির মধ্যেই হত্যা।

আপডেট সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫