ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের উচ্ছ্বাস চলছে মঞ্চ তৈরির কাজ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ২১৩৮ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৮ বছর নির্বাসিত জীবনের পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি স্বপরিবারে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১২ ডিসেম্বর রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে দলীয়ভাবে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এরই মধ্যে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট এলাকায় মঞ্চ তৈরির কাজ চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খিলক্ষেত হয়ে ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান। এরপর তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ নেতাকর্মী ঢাকায় আসতে শুরু করেছেন। দিন-রাত সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের আনাগোনা চলছে। কোথাও আড্ডা, কোথাও সেলফি—সব মিলিয়ে যেন এক নতুন রাজনৈতিক নবজাগরণ।

নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে ফিরবেন এবং দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তার নিরাপত্তা প্রসঙ্গে দলীয় নেতাকর্মীরা জানান, সরকারকে তার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সরকার পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন। পাশাপাশি দলীয়ভাবেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। এ ছাড়া তার নিরাপত্তায় বিশেষ বাহিনী (স্পেশাল ফোর্স) মোতায়েনের দাবিও জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।

জনসমাগম প্রসঙ্গে দলীয় নেতারা সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, জনসমাগম যত বড়ই হোক, নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নেতা তারেক রহমানকে শুভেচ্ছা জানাবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা করা যাবে না। তিনি মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে বাসায় পৌঁছানো পর্যন্ত সবাইকে শৃঙ্খলার সঙ্গে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের উচ্ছ্বাস চলছে মঞ্চ তৈরির কাজ

আপডেট সময় : ০১:৪৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫