স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে পরিচয় ’রাজনৈতিক কর্মী’ লিখলেন তারেক রহমান
- আপডেট সময় : ১১:৪৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / ২২৬৯ বার পড়া হয়েছে
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে সাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিদর্শন বইয়ে নিজের পরিচয় হিসেবে লিখেন ’রাজনৈতিক কর্মী’।
শুক্রবার রাত ১০টা ৪ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন তারেক রহমান। এরপর শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি ও তার সঙ্গে আসা অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশ্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন আমি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এর পরপরই তিনি স্মৃতিসৌধের বেদির স্থান ত্যাগ করে তাকে বহনকারী বাসে উঠে যান। পরে ১০টা ৩৭ মিনিটের দিকে গাড়িতে বাসেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন হইতে স্বাক্ষর করেন।
এ সময় পরিদর্শন বইয়ে তারিখের জায়গায় বাংলায় আজকের ২৮-১২-২০২৫ তারিখ লিখেন। নামের স্থলে নিজের নাম তারেক রহমান লিখেন। এরপর নিজের পরিচয়ের স্থলে লিখেন, ’রাজনৈতিক কর্মী’।
আর মন্তব্যের স্থলে তিনি লিখেন, ১৯৭১ এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা।
রাত ১০টা ৩৪ মিনিটের দিকে তাকে বহনকারী বাসটি স্মৃতিসৌধের ফটক ত্যাগ করে।
এসব বিষয়ে বিএনপির ঢাকা জেলা কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আমরা আগেই ফুল দিয়েছিলাম। উনি এলেন, বেদির সামনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করলেন। উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানান। পরবর্তীতে গাড়িতে উঠেই পরিদর্শন বইয়ে সাক্ষর করেন। এরপর বাসভবনের উদ্দেশে তার বাসটি ছেড়ে যায়। এখন আমরা সাভার ছাড়িয়ে যাচ্ছি।
এর আগে, তারেক রহমানের পৌঁছাতে দেরি হওয়ায় স্মৃতিসৌধের নিয়ম মেনে বিকেলেই তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।

























