ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইয়েমেন কেন সৌদির কাছে সামরিক সহায়তা চাচ্ছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের কাছে নতুন সামরিক সহায়তা চেয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) প্রেসিডেন্ট রাশেদ আল-আলিমি এই আহ্বান জানান।

ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ (এসটিসি)-এর ক্রমবর্ধমান দখলদারিত্ব এবং বিদ্রোহী হুতিদের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতেই সরকার এই অনুরোধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সৌদি আরব ইতিমধ্যে হারদামাউতে এসটিসির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

ডিসেম্বরের শুরু থেকে এসটিসি সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করতে শুরু করে, যার ফলে হারদামাউত ও আল-মাহরার অধিকাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে গেছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের সৌদি উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সৌদি আরব আশা করছে, দক্ষিণ ইয়েমেনের প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সংঘাতের পথ থেকে সরে এসে পরিস্থিতি শান্ত করবে। এ উত্তেজনার ফলে গোষ্ঠীটি দক্ষিণ ইয়েমেনের বিস্তৃত অঞ্চলে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইয়েমেন কেন সৌদির কাছে সামরিক সহায়তা চাচ্ছে

আপডেট সময় : ০৪:৪২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫