ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে গণপিটুনিতে একজনের মৃত্যু, চারজন গ্রেপ্তার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ২১০২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মো. ফোরকান মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।

নিহত ফোরকান মিয়া বাঞ্ছারামপুর পৌরসভার মাতুর বাড়ির মোড় এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কর্মরত ছিলেন। পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সন্ধ্যায় রবিন ও হৃদয় তাকে চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে আছাদনগর বাজারের একটি ভাঙারি দোকানে তাকে বেঁধে মারধর করা হয়।

ফোরকানের স্ত্রী শারমিন আক্তার জানান, মারধরের সময় অভিযুক্তরা মোবাইল ফোনে তাকে কল করে স্বামীর আর্তচিৎকার শোনান। রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে এবং পরে থানায় মামলা দায়ের করে।

গ্রেপ্তারকৃতরা হলেন আসাদনগর গ্রামের শফিকুল ইসলাম ও জাহিদুল ইসলাম, জগন্নাথপুর গ্রামের রিমন মিয়া এবং আসাদনগর গ্রামের খাইরুন ইসলাম হৃদয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাঞ্ছারামপুরে গণপিটুনিতে একজনের মৃত্যু, চারজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫