ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাদি হত্যা মামলার মূল আসামিরা ভারতে পালিয়েছে—ডিএমপির তথ্য

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ২১১০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামিরা শনাক্ত হওয়ার আগেই ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে মামলার তদন্ত অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামিরা পরিচয় নিশ্চিত হওয়ার আগেই দেশ ছাড়ে। তারা ভারতের মেঘালয় রাজ্যের তুরা এলাকায় আত্মগোপনে যায়। সেখানে তাদের সহায়তাকারী দুজনকে ভারতীয় পুলিশ আটক করেছে।

তিনি আরও জানান, এ মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্র ও পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে মো. নজরুল ইসলাম বলেন, আগামী সাত থেকে দশ দিনের মধ্যে মামলার চার্জশিট দাখিল করা সম্ভব হবে।

তবে হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ও পরিকল্পনাকারীদের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রিকশাযোগে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন শহীদ শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাদি হত্যা মামলার মূল আসামিরা ভারতে পালিয়েছে—ডিএমপির তথ্য

আপডেট সময় : ০১:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫