ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তাজনূভা জাবীন বলেন, অত্যন্ত ভাঙা মন নিয়ে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। এ সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়ায় তিনি মানসিকভাবে কষ্ট পেয়েছেন বলেও উল্লেখ করেন।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে তাঁর মা চট্টগ্রাম থেকে ঢাকায় আসার কথা থাকলেও ঠিক সেই দিনই তাঁকে এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এতে অনেকেই কষ্ট পেয়েছেন বলে তিনি জানেন, তবে তাঁর কাছে এটাই সঠিক সিদ্ধান্ত।

পোস্টে তিনি আরও বলেন, সমর্থকদের পাঠানো সব ডোনেশন তিনি পর্যায়ক্রমে ফেরত দেবেন। এ জন্য কিছু সময় প্রয়োজন হবে এবং কীভাবে অর্থ ফেরত দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানিয়ে আপডেট দেবেন। প্রত্যেকটি পয়সা ফেরত দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাজনূভা জাবীন বলেন, তিনি আগে কখনো সক্রিয় রাজনীতিতে ছিলেন না। পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই জুলাই মাসে রাজপথে নামেন। দেশের গণতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে তাঁর প্রচেষ্টা ও কণ্ঠস্বর আগের মতোই জোরালো থাকবে।

তিনি আরও বলেন, মধ্যপন্থাভিত্তিক, বাংলাদেশপন্থী নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে জায়গাটি শূন্য পড়ে আছে, সেটি পূরণের চেষ্টায় তিনি থাকবেন। সময়ই এর ভবিষ্যৎ নির্ধারণ করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

আপডেট সময় : ০১:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫