ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হাদি হত্যা: বিচার দাবিতে শাহবাগ আজও উত্তাল

জুবায়ের শাহরিয়ার
  • আপডেট সময় : ০১:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগে আজও শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে উত্তাল বিক্ষোভ চলছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে বিভিন্ন বয়সী মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করতে শুরু করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, হত্যাকারীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিবৃতির কারণে বেলা ১১টায় হওয়ার কথা থাকা বিক্ষোভ ও অবস্থান দুপুর ২টায় নেওয়া হয়। এদিকে, ইনকিলাব মঞ্চ দেশের সব বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।

ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রিকশায় করে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। কিন্তু ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

কয়েক দিন ধরে শাহবাগে ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে বিক্ষোভ চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাদি হত্যা: বিচার দাবিতে শাহবাগ আজও উত্তাল

আপডেট সময় : ০১:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫