ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নারী নেতাদের ক্ষোভে উত্তাল এনসিপি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ২১২৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত এনসিপিতে জামায়াতে ইসলামের সঙ্গে নির্বাচনী জোট নিয়ে দল ভেতরে মতবিরোধ চরমে পৌঁছেছে। বিশেষ করে নারী নেত্রীদের মধ্যে অসন্তোষ প্রকাশ পাচ্ছে। কয়েকজন নেত্রী ইতোমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জুলাই আন্দোলনের আলোচিত সংগঠক তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনও পদত্যাগ করেছেন।

দলের নারী নেত্রীদের মতে, জামায়াতের সঙ্গে জোট গঠন হলে তারা সম্মিলিতভাবে দলত্যাগ করবেন। সামান্তা শারমিন ফেসবুকে লিখেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র নয়, জোটে গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।” তিনি আরও উল্লেখ করেছেন, এনসিপি বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনসহ সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে প্রতিষ্ঠিত, যা জামায়াতের অবস্থানের সাথে সাংগঠনিকভাবে অমিল।

ডা. মাহমুদা মিতু লিখেছেন, “চাটুকারিতা ও দালালি বৃদ্ধি পাচ্ছে, সচেতন না হলে দমন-পীড়নের দিন ফিরে আসবে।” জুলাই আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুম জানিয়েছেন, “নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।”

জুনিয়র নেত্রী মুনিরা শারমিনও জামায়াতের সঙ্গে জোটের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। এছাড়া, এনসিপির ৩০ নেতার মধ্যে নারী নেত্রীদের নেতৃত্বে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্পষ্ট করা হয়েছে, জোট গঠনে তারা সমর্থন জানাবে না।

এ অবস্থায় এনসিপিতে ভেতরে মতবিরোধ আরও গভীর হচ্ছে, এবং দলীয় একতা পরীক্ষা মুখে পড়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নারী নেতাদের ক্ষোভে উত্তাল এনসিপি

আপডেট সময় : ০১:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫