ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারতে বিএসএফ সদস্যের ছেলেকে ‘চীনা’ বলে হত্যা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভারতের উত্তরাখণ্ডের দেহরাদুনে বর্ণবিদ্বেষী হামলায় বিএসএফ কনস্টেবলের ছেলে অ্যাঞ্জেল চাকমা (২৪) নিহত হয়েছেন। তিনি দেহরাদুনের জিজ্ঞাসা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী। অভিযোগ, স্থানীয় বাজারে কেনাকাটার সময় কয়েকজন যুবক তাঁকে ও তাঁর ছোট ভাই মাইকেল দোজকে ‘চীনা’ বলে অপমান করে। অ্যাঞ্জেল শান্তভাবে আত্মপরিচয় জানানোর চেষ্টা করলেও তর্ক কিছুক্ষণের মধ্যে ছুরিকাঘাতে পরিণত হয়।

অ্যাঞ্জেল গুরুতর আহত হয়ে ১৪ দিন ভেন্টিলেটরে থাকলেও শেষ পর্যন্ত বাঁচতে পারেননি। হামলায় তার ঘাড় ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। মাইকেলও আহত হয়েছেন। পুলিশ অভিযোগে মোট ছয়জনকে চিহ্নিত করেছে; পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল অভিযুক্ত যজ্ঞ অবস্থি নেপালে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে ধরতে ২৫ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মামলায় ভারতের দণ্ডবিধির ১০৩(১) (হত্যা) ও ৩(৫) (সম্মিলিত অপরাধমূলক অভিপ্রায়) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অ্যাঞ্জেলের মৃত্যুর পর ত্রিপুরা ও উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যের ছাত্র সংগঠনগুলো বিক্ষোভ শুরু করেছে। জাতিগত ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে জাতীয় আইন প্রণয়নের দাবিও উঠেছে।

তিপ্রা মোথা পার্টির প্রধান প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা বলেন, “উত্তর-পূর্বের মানুষ দেশের সীমান্ত রক্ষা করে, তবুও তাদের ‘চীনা’ বলে অপমান করা হচ্ছে। এটি শুধু একটি পরিবারের ক্ষতি নয়, দেশের ঐক্যেরও ক্ষতি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভারতে বিএসএফ সদস্যের ছেলেকে ‘চীনা’ বলে হত্যা

আপডেট সময় : ০২:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫