শিরোনাম ::
বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ২১১৯ বার পড়া হয়েছে
বগুড়া জেলার সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া এলাকায় রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ট্রেনের ধাক্কায় এক মা ও তার ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন সোনাতলা উপজেলার গোবিন্দগঞ্জের দোয়াইল এলাকার রনি বেগম (৩০) এবং তার ছেলে আরাফাত (৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রনি বেগম সকালে তার ছেলে আরাফাতকে সঙ্গে নিয়ে রেললাইন ধরে সোনাতলার দিকে যাচ্ছিলেন। এই সময় স্থানীয় এক ব্যক্তি তাদের রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সান্তাহার-লালমনিরহাটগামী ‘পদ্মরাগ’ ট্রেনের ধাক্কায় মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। তাদের বাঁচাতে গিয়ে ওই ব্যক্তি আহত হয়েছেন।
সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মা ও ছেলে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।
ট্যাগস :






















