ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আপত্তিকর কনটেন্ট ছড়ানোর ঘটনায় আদালতে মামলা করেছেন শিল্পা শেঠি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ২১৯৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি একের পর এক ঝামেলায় পড়ছেন। আর্থিক প্রতারণার অভিযোগ ও রেস্তোরাঁর ঘটনায় গোলমাল পেরোনোর পর এবার সোশ্যাল মিডিয়ায় তার আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

শিল্পা জানিয়েছেন, এই ছবি ও ভিডিওগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা তার চেহারা, কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গিকে বিকৃত করেছে। নকল এই কনটেন্টের মাধ্যমে তাকে নানাভাবে অস্বস্তিতে ফেলা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, একটি চক্র তার কণ্ঠস্বর ও চেহারা বিকৃত করে ডিজিটাল প্ল্যাটফর্মে আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দিচ্ছে। বিষয়টি নজরে আসার পর শিল্পা মুম্বাই হাইকোর্টে এই মামলাটি করেছেন। তিনি বলেছেন, এটি শুধুই তার পেশাগত ভাবমূর্তি নয়, ব্যক্তিগত জীবনেও এতে গভীর নেতিবাচক প্রভাব পড়ছে এবং সাধারণ মানুষ ও অনুরাগীদের কাছে তার প্রতি ভুল ধারণা তৈরি হচ্ছে।

হাইকোর্ট এ অভিযোগকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে। বিচারপতি অদ্বৈত শেঠনা স্পষ্টভাবে বলেছেন, কারো অনুমতি ছাড়া এআই ব্যবহার করে কারও ব্যক্তিগত জীবন প্রকাশ করা, বা বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ।

শুনানিতে আদালত নির্দেশ দিয়েছেন, অবিলম্বে সমস্ত বিকৃত ছবি ও আপত্তিকর ভিডিও অনলাইনে সরাতে হবে। নির্দেশনা না মানলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আপত্তিকর কনটেন্ট ছড়ানোর ঘটনায় আদালতে মামলা করেছেন শিল্পা শেঠি

আপডেট সময় : ০৪:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫