হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৬ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী কলেজগেট এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
বিক্ষোভকারীরা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।






















