ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: মনোনয়নপত্র জমা দিয়ে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ২১৪৮ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা ও নির্যাতনের পর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে তিনি দলের মনোনয়ন পেয়েছেন।

সোমবার ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, দলীয় মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, জনগণের সেবায় কাজ করার আরেকটি সুযোগ পেয়েছেন।

মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচিত হতে পারলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নতকরণ, সামাজিক ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, অতীতের মতো এবারও ঠাকুরগাঁওয়ের জনগণের সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেন তিনি। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং আল্লাহর কাছে তৌফিক চেয়ে বক্তব্য শেষ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: মনোনয়নপত্র জমা দিয়ে মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫