ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় রবিউল ইসলাম (৩৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম নড়াইল সদর থানায় কর্মরত ছিলেন। তিনি মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন রবিউল ইসলাম। সকালে ভাঙ্গাপোল এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বাসচাপায় ওই কনস্টেবলের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

আপডেট সময় : ০১:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫