ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাদি হত্যা: খুনিদের বিচারের দাবিতে শাহবাগে ফের সড়ক অবরোধ

জুবায়ের শাহরিয়ার
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে সোমবার (২৯ ডিসেম্বর) শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই অবরোধে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই স্তম্ভের’ নিচে জমায়েত হন আন্দোলনকারীরা। কিছুক্ষণ পর তারা মূল সড়কে অবস্থান নেন এবং ‘আপস না বিপ্লব’, ‘বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনকারীরা জানিয়েছে, তারা শুক্রবার বিকেল থেকে অবরোধ কর্মসূচি পালন করছেন এবং রোববার চার দফা দাবি জানিয়ে ওই দিনের অবস্থান শেষ করেন।

চার দফা দাবি:
১. খুনি চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা।
২. বাংলাদেশে থাকা সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা।
৩. ভারত হত্যাকারীদের ফেরত দিতে অস্বীকার করলে আন্তর্জাতিক আদালতে মামলা করা।
৪. সিভিল ও মিলিটারি ইনটেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি আনা।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হাদি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে এবং আশা করা যাচ্ছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট আদালতে জমা দেওয়া যাবে।

পুলিশ জানায়, এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে সহায়তার অভিযোগে ভারতে দুইজন গ্রেফতার হলেও মেঘালয় পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।

গত সপ্তাহে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। তাঁর মৃত্যুর পর থেকেই বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠন দ্রুত বিচার দাবি করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাদি হত্যা: খুনিদের বিচারের দাবিতে শাহবাগে ফের সড়ক অবরোধ

আপডেট সময় : ০৩:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫