ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এনসিপি জামায়াতের কাছ থেকে যেসব আসন দাবি করেছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে জোট গড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। এই নির্বাচনে ভোটের লড়াইয়ে এনসিপি জামায়াতের কাছে ২৫টি আসন চেয়ে চুক্তি করেছে।

সোমবার বিকেলে এনসিপির এক শীর্ষ নেতা বাংলাদেশকে প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন।

এনসিপির প্রার্থীরা ঢাকা, রংপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুরসহ বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ঢাকা-১১ থেকে নাহিদ ইসলাম, ঢাকা-০৯ থেকে জাভেদ রাসিন, ঢাকা-২০ থেকে ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন, ঢাকা-১৯ থেকে দিলশানা পারুল, ঢাকা-০৮ থেকে নাসিরুদ্দিন পাটোয়ারী, পঞ্চগড়-০১ থেকে সার্জিস আলম, দিনাজপুর-০৬ থেকে আব্দুল আহাদ, রংপুর-০৪ থেকে আখতার হোসেন, কুড়িগ্রাম-০২ থেকে আতিক মুজাহিদ এবং সিরাজগঞ্জ-০৬ থেকে সাইফ মুস্তাফিজ প্রার্থী হবেন।

নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, বান্দরবান, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, ঝালকাটি, লক্ষ্মীপুর, নরসিংদী, মৌলভীবাজার ও চট্টগ্রাম থেকেও ১৩ জন প্রার্থী অংশ নিতে চান, তবে এই আসনগুলো নিশ্চিত হয়নি।

এছাড়া, আরও পাঁচটি আসনে এনসিপি প্রার্থী দেয়ার বিষয়ে জামায়াতের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এনসিপি জামায়াতের কাছ থেকে যেসব আসন দাবি করেছে।

আপডেট সময় : ০৪:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫