ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতির তীব্র নিন্দা জানাল চীন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ২১০০ বার পড়া হয়েছে

সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরাইলের স্বীকৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। একই সঙ্গে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে বেইজিং।

সোমবার (২৯ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, কোনো দেশেরই নিজেদের স্বার্থ হাসিলের জন্য অন্য দেশের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উৎসাহ বা সমর্থন করা উচিত নয়।

তিনি সোমালিল্যান্ড কর্তৃপক্ষকে ‘বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড ও বিদেশি শক্তির সঙ্গে আঁতাত’ বন্ধ করার আহ্বান জানান। লিন জিয়ান আরও বলেন, চীন সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে না এবং আন্তর্জাতিক আইনের আলোকে সোমালিয়ার পূর্ণ সার্বভৌমত্ব রক্ষার পক্ষে রয়েছে।

উল্লেখ্য, সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করলেও জাতিসংঘসহ কোনো আন্তর্জাতিক সংস্থা বা রাষ্ট্র এতদিন এটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় ইসরাইল।

ইসরাইলের এই ঘোষণার পরই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশ্বের বিভিন্ন দেশ ইসরাইলের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও একাধিক মুসলিম দেশ একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে অভিহিত করেছে।

রোববার (২৮ ডিসেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইরান, মিসর, কাতারসহ বেশ কয়েকটি দেশ ইসরাইলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়। এদিকে, সোমালিল্যান্ডে ইসরাইলের যেকোনো উপস্থিতিকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

গোষ্ঠীটির প্রধান আবদেল-মালিক আল-হুতি এক বার্তায় বলেন, ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা লোহিত সাগরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে। সোমালিল্যান্ডের উপকূলরেখা থেকে হুতিদের প্রধান ঘাঁটি হোদেইদাহর দূরত্ব প্রায় ৩০০ থেকে ৫০০ কিলোমিটার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতির তীব্র নিন্দা জানাল চীন

আপডেট সময় : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫