সারাদেশ
ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী’র আফজাল হোসাইন মনোনয়ন দাখিল করেছেন
- আপডেট সময় : ১২:১৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ২১৬৪ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে বিএনপি মনোনীত ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের জামায়াতে ইসলামী’র মোঃ আফজাল হোসাইন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচনী বিধি অনুযায়ী তিনি সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দীন উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে আফজাল হোসাইন বলেন, আমরা আমরা আশা করছি আগামী নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ। দীর্ঘদিন পরে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। নিরপেক্ষ এবং সুষ্ঠ ভোট হলে আমরা জয় লাভ করবো।
জামায়াতে ইসলামী’র প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা জামায়াতের আমির দেলোয়ার হোসাইন, জেলা আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাষ্টারসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা–১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৩ লাখ ৬৭ হাজার ১৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। বিপুল সংখ্যক ভোটারকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উত্তাপ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।






















