বর্ণিল আয়োজনে স্বদেশ বাংলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তৃতীয় বছরে পদার্পণ
- আপডেট সময় : ১২:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ২০৯০ বার পড়া হয়েছে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দেশের স্বনামধন্য গণমাধ্যম স্বদেশ বাংলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গৌরব ও সাফল্যের দুই বছর অতিক্রম করে পত্রিকাটি তৃতীয় বছরে পদার্পণ করলো।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম রাশেদ শাহরিয়ার এর সভাপতি অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চাঁদপুর উইমেন চেম্বারের সভাপতি মনিরা আক্তার, দি প্রিমিয়াম হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল হাসান দুলন, ইসলামিক ফাউন্ডেশনের হিসাব বিভাগের কর্মকর্তা সাঈদ হাসান খান, জান্নাত ল্যান্ডমার্কের ব্যবস্থাপনা পরিচালক জিএম ইমাম হোসাইন ইমন, দে-ছুট ভ্রমণ সংঘের সভাপতি মুহাম্মদ জাভেদ হাকীম এবং ঢাকাস্থ চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান হীরা প্রমুখ। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

মোঃ ইউনূছ উল্ল্যাহর সঞ্চালনায় এসম বক্তব্য রাখেন, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি সোমা আক্তার, গাঙচিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুমন ইসলাম, তানিশা ফুডের মালিক জাহিন আক্তার, টেলিভিশন মার্কেটিং এসাসিয়েশনের সাধারণ সম্পাদক এবং আনন্দ টেলিভিশনের জিএম এসবি বুলবুল, আলমগীর হোসেন পলাশ, ফেরদৌসী আক্তার লুনা, নুবিয়া তাসনিম, জারিফ শাহরিয়ার, মোহাম্মদ হোসেন, বঙ্গ সংবাদের সম্পাদক ডা. মির্জা মহিবুর হাসান, বিডি সমাচারের সম্পাদক মহসিন হোসাইন, মোঃ হাসান প্রমুখ।
২০২৩ সালে ডিসেম্বর মাসে যাত্রা শুরু করে স্বদেশ বাংলা । সাফল্যের ধারবাহিকতায় ২০২৪ সালে অনুমোদন পায় দৈনিক স্বদেশ বাংলা (প্রিন্ট ভার্সন)। অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সমস্যা, দাবি ও বাস্তব চিত্র তুলে ধরে পত্রিকাটি নিজস্ব অবস্থান তৈরি করেছে বলে বক্তাগণ তাদের আলোচনা তুলে ধরেন।

মোঃ মাহবুব-উল-আলম, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, সহিংসতা ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি আইয়ুব ভুঁইয়া বলেন, গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতা একে অপরের পরিপূরক। শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার পলাশ বলেন, ২০২৩ সালের ডিসেম্বর মাসে অনলাইন যাত্রা শুরু করার পর স্বদেশ বাংলা দ্রুত পাঠকপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে পত্রিকাটির অনলাইন প্ল্যাটফর্মে প্রতি মাসে বিপুলসংখ্যক পাঠক যুক্ত হচ্ছেন বলে তিনি জানান। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ ওকৃতজ্ঞতা জানান।






















