ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

নরসিংদীর মাধবদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়।

সোমবার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে জাহিদুল জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তাঁর মুঠোফোনে একটি কল আসে এবং জরুরি প্রয়োজনে মাধবদীর নোয়াপাড়ায় যেতে বলা হয়। সেখানে পৌঁছানোর পর আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে এবং বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, জাহিদুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নরসিংদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে

আপডেট সময় : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫