ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে শহীদ হাদির মায়ের সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের অনুরোধ জানান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

হাসপাতালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ ঢাকা মহানগরী দক্ষিণের এনডিএফ’র নেতারা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। এ হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫