ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

“যেখানে মায়ের সংগ্রামী পথচলা থেমে গেছে, সেখান থেকেই সেই পথযাত্রাকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব”—তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২১৮১ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সারা জীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর সেই দায়িত্ব ও রাজনৈতিক উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন এবং মায়ের অসমাপ্ত পথচলা এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারী) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে তিনি তাঁর মা খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি ও ভালোবাসা তাঁকে এই কঠিন সময়ে একাকিত্ব অনুভব করতে দেয়নি।

তারেক রহমান বলেন, লক্ষাধিক মানুষের সম্মান ও ভালোবাসা প্রমাণ করে খালেদা জিয়া শুধু তাঁর মা নন, বরং অনেকের কাছে তিনি ছিলেন জাতির একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব। তিনি জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের উপস্থিতি এবং বিভিন্ন দেশের পক্ষ থেকে জানানো সমবেদনার জন্য তিনি কৃতজ্ঞ।

পোস্টে তিনি তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারেক রহমান আরও বলেন, “আমার মা সারাজীবন মানুষের সেবায় নিরলসভাবে কাজ করেছেন। আজ তাঁর সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি—যেখানে তাঁর পথচলা থেমেছে, সেখান থেকেই আমি সেই পথ এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।”

তিনি খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া ত্যাগ, ভালোবাসা ও দেশপ্রেম থেকে জাতি অনুপ্রেরণা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গতকাল বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

“যেখানে মায়ের সংগ্রামী পথচলা থেমে গেছে, সেখান থেকেই সেই পথযাত্রাকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব”—তারেক রহমান

আপডেট সময় : ১২:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬