ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জয়শঙ্করের সফরকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা না করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকায় সফরকে আন্তঃরাষ্ট্রীয় বা রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা উচিত নয়। তিনি বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি একটি ইতিবাচক ইমেজ রয়েছে। দল-পক্ষ নির্বিশেষে তার প্রতি গ্রহণযোগ্যতা রয়েছে। এজন্য তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই অংশ নেবেন, যা স্বাভাবিক। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এই শিষ্টাচারের অংশ হিসেবে এসেছেন। তিনি সংক্ষিপ্ত সফর করে চলে গেছেন।”

তিনি আরও বলেন, জয়শঙ্করের সঙ্গে তার আলাপচারিতায় রাজনীতির কোনো বিষয় আলোচিত হয়নি, কোনো দ্বিপাক্ষিক আলোচনাও হয়নি।

দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ টানাপোড়েন কমবে কি না জানতে চাইলে তিনি বলেন, “এটার উত্তর আপনাদের ভবিষ্যতে খুঁজতে হবে।”

পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করেছেন, ভারতের হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনা হয়নি, তার আগমন ছিল অফিসিয়াল কাজে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে পরের দিন, ৩১ ডিসেম্বর ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জয়শঙ্করের সফরকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা না করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

আপডেট সময় : ০৪:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬