ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

১২ ফেব্রুয়ারির মধ্যে হাদি হত্যার বিচার ও হাসিনার রায় কার্যকরের দাবি সারজিসের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতার করে বিচার কার্যকর করা না হলে তা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জাজনক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সারজিস আলম পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী।

সারজিস আলম বলেন, সংস্কার ও বিচার—এই দুই বিষয় নিয়েই তারা ধারাবাহিকভাবে কথা বলে আসছেন। তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহু হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডের রায় হলেও তাকে দেশে ফিরিয়ে এনে তা কার্যকর করার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের আহ্বান জানান তিনি।

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, দিনে-দুপুরে একজন মানুষকে হত্যা করা হলেও সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শনাক্ত আসামিদের গ্রেফতার করা যায়নি। আসামিরা দেশে না বিদেশে—তা-ও স্পষ্ট নয়। তারা যেখানেই থাকুক, আগামী ১২ ফেব্রুয়ারির আগেই খুনিদের গ্রেফতার করে বিচার সম্পন্ন ও রায় কার্যকরের দাবি জানান তিনি।

নির্বাচনের আগে সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে, সেটিই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় লজ্জা হবে বলেও হুঁশিয়ারি দেন সারজিস আলম।

এ সময় এনসিপির পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

১২ ফেব্রুয়ারির মধ্যে হাদি হত্যার বিচার ও হাসিনার রায় কার্যকরের দাবি সারজিসের

আপডেট সময় : ০৭:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬