ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যা বললেন সাদিক কায়েম

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণ এবং উত্তর-ফ্যাসিবাদী বাংলাদেশে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ডাকসু প্রতিনিধি দল সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক ও ছাত্র শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর তারেক রহমান বিশেষ গুরুত্ব দিয়েছেন। তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাজনীতিতে মতভিন্নতা গণতান্ত্রিক বাস্তবতা হলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাদিক কায়েম বলেন, বিএনপি, জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল-ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বিপ্লব-পরবর্তী বিভাজনের সুযোগ নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন।

ডাকসু ভিপি আরও বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে দেশের মাটি ও মানুষের পক্ষে ‘বাংলাদেশপন্থি’ রাজনীতি জোরদার করা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই আগামীর মূল লক্ষ্য।

গত ১৬ বছরে তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটসহ গুরুত্বপূর্ণ উদ্যোগে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে আধিপত্যবাদবিরোধী আন্দোলনে নিহত শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়। সাদিক কায়েম অভিযোগ করেন, হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনও গ্রেপ্তার হয়নি এবং দ্রুত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সবশেষে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়ন এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যা বললেন সাদিক কায়েম

আপডেট সময় : ০৭:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬