ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের বৈঠক শেষে ডা. শফিকের গুরুত্বপূর্ণ বার্তা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২০৯২ বার পড়া হয়েছে

নির্বাচন-পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান আগামী পাঁচ বছরের জন্য দেশ গঠনে বৃহত্তর জাতীয় ঐক্যের সম্ভাবনার কথা তুলে ধরেন।

বৈঠকের শুরুতে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। ইতিহাসে তিনি বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন, যা তার প্রাপ্য ছিল। জাতির জন্য অবদান রাখতে পারলে অন্যরাও একই সম্মান অর্জন করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, তার বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হলেও সময়মতো অনুমতি দেওয়া হয়নি। এতে তার অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

আগামীর রাজনীতি নিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর এবং সরকার গঠনের আগে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাই মিলে একসঙ্গে কাজ করা যায় কি না—সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি জানান, নির্বাচন শেষে শপথ গ্রহণের আগেই আবার বৈঠকে বসার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতে রাজপথে যেভাবে একসঙ্গে কাজ করা হয়েছে, ভবিষ্যতেও প্রয়োজনে তা সম্ভব। আগামী পাঁচ বছরে জাতির কল্যাণে কতটা ঐক্যবদ্ধ হওয়া যায়, সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, তারা একটি সম্পূর্ণ নির্বিঘ্ন, অবাধ ও স্বচ্ছ নির্বাচন চান এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে বদ্ধপরিকর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তারেক রহমানের বৈঠক শেষে ডা. শফিকের গুরুত্বপূর্ণ বার্তা

আপডেট সময় : ০৮:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬