ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সম্পর্কে যা জানিয়েছেন।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, শনিবার (৩ জানুয়ারি) ভোরে কারাকাস, মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরায় মার্কিন হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান অজানা।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রদ্রিগেজ জানিয়েছেন, মার্কিন প্রশাসনের কাছে তারা মাদুরো দম্পতির অবস্থান ও বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন। তিনি দেশবাসীকে নাগরিক-সামরিক সংমিশ্রণে সক্রিয় হয়ে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।

হামলার সময় ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ এবং উড়ন্ত বিমানের আওয়াজ শোনা গেছে। কারাকাসের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নেওয়া হয়েছে। তবে হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের এই হামলাকে ‘সামরিক আগ্রাসন’ হিসেবে বর্ণনা করে প্রত্যাখ্যান করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সম্পর্কে যা জানিয়েছেন।

আপডেট সময় : ০৪:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬