ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ভাইকে পিটিয়ে হত্যা, তিন ভাই গ্রেপ্তার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাইদের বিরুদ্ধে।

নিহত তোফায়েল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা এবং মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গতকাল শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তোফায়েলের সঙ্গে তার ভাই তাহের, তাজল ও নজিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে আবারও তার ওপর হামলা চালানো হয়। এরপর তাকে পুনরায় সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ভাইকে পিটিয়ে হত্যা, তিন ভাই গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬