ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা, আহত স্ত্রী ও সন্তান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে সোহেল রানা (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা ওই এলাকার কালু মণ্ডলের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের ভাই জানান, রাতে সোহেল রানা ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। এ সময় রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা টিনে আঘাত করে বিকট শব্দ সৃষ্টি করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন ছোটাছুটি শুরু করে। তখন দুর্বৃত্তরা কাউকে কাছে এলে গুলি করার হুমকি দেয়।

তিনি আরও জানান, একপর্যায়ে দুর্বৃত্তরা সোহেলের বাড়িতে ঢুকে পড়ে। সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষা করতে কম্বল দিয়ে ঢাকার চেষ্টা করলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সোহেলের পেটে গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মণ্ডল জানান, পূর্বের একটি হত্যাকাণ্ডের জের ধরে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজশাহীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা, আহত স্ত্রী ও সন্তান

আপডেট সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬