ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ, নিখোঁজ একজন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২১২৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই ঘটনায় আরও এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৩ জানুয়ারি) রাত প্রায় ৩টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুরটেক সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের পর এ ঘটনা ঘটে।

আটক যুবক মো. রবিউল ইসলাম রবু (৩৫) সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া এলাকার এজাবুর রহমানের ছেলে। নিখোঁজ যুবক মো. লাল কাজল (৩৪) সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত ফিরোজ কবীরের ছেলে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিজিবি সূত্র জানায়, রাতের অন্ধকারে গরু চোরাচালানের উদ্দেশ্যে ১৫–২০ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে। ভারতের প্রায় দুই কিলোমিটার ভেতরে বিএসএফ তাদের ধাওয়া দিলে অধিকাংশ সদস্য পালিয়ে আসতে সক্ষম হলেও রবিউল ইসলাম রবুকে আটক করা হয়। এ সময় লাল কাজল নিখোঁজ হন বলে দাবি করা হচ্ছে। তবে নিখোঁজ ও বিএসএফের হাতে আটকের বিষয়টি দুই যুবকের পরিবার অস্বীকার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের হাতে এক বাংলাদেশি নাগরিক আটক হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিখোঁজের বিষয়ে তারা এখনো কোনো তথ্য পাননি।

তিনি আরও জানান, আটক বা নিখোঁজ সংক্রান্ত বিষয়ে পরিবার পক্ষ থেকে বিজিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে লিখিতভাবে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ, নিখোঁজ একজন

আপডেট সময় : ০৬:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬