ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রেমিকাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

প্রেমিকা ও তার পরিবারকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর আত্মহত্যা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগী। রোববার সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় তার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুভ আত্মহত্যা করেছেন।

মৃত্যুর আগে গত ১ জানুয়ারি ফেসবুকে দেওয়া একটি দীর্ঘ পোস্টে শুভ নিজের ও তার প্রেমিকার পরিচয় ও ছবি প্রকাশ করেন এবং তাদের সম্পর্কসংক্রান্ত বিভিন্ন ঘটনার বর্ণনা দেন। ওই পোস্টে তিনি তার মৃত্যুর জন্য প্রেমিকা ও তার পরিবারকে দায়ী করেন।

পোস্টে শুভ আরও কয়েকজন ব্যক্তি ও তথাকথিত ‘ঘুণে ধরা সমাজব্যবস্থা’-কে দায়ী করে আত্মহত্যায় প্ররোচনার বিষয়ে আইনগত শাস্তির দাবি জানান।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উম্মেষ রায় বলেন, “শুভর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। কিছুদিন আগেই তার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। এমন খবর আমাদের সবাইকে নাড়া দিয়েছে।”

শুভ বৈরাগীর সহপাঠীরা জানান, তিনি মেধাবী ও শান্ত স্বভাবের ছিলেন। তার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করছে।

এদিকে বাংলা বিভাগের শিক্ষার্থী জুলকার নাঈম অভিযোগ করে বলেন, শুভর মৃত্যুর পেছনে অন্যদের দায় রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রেমিকাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬