ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বিশেষ অভিযানে সাতক্ষীরায়,

বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ

সেলিম আহম্মেদ
  • আপডেট সময় : ১১:৩৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৃষি বিভাগ বিপুল পরিমাণ নকল সার ও কাঁচামাল জব্দ করেছে।

রোববার (৪ জানুয়ারি) রাত ৯টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে ভেজাল সার তৈরির যন্ত্রপাতি, কাঁচামাল ও প্যাকেটজাত সার উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং দুইজনকে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং একজন কৃষকের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানে ভেজাল সার তৈরির সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মালামাল জব্দ করে কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত রবিউল ইসলামকে দেড় লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং আশরাফুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে কৃষি বিভাগ।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন,ভেজাল সার শুধু কৃষকের ক্ষতি করে না, বরং মানুষের খাদ্য নিরাপত্তার জন্যও হুমকি। আমরা চাই, দেশের প্রতিটি জেলায় মানসম্মত ও নিরাপদ সার সরবরাহ নিশ্চিত হোক। এই লক্ষ্যেই আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।

অভিযুক্তদের একজন ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি। তিনি সামাজিক মর্যাদা ও সম্মানজনিত কারণে কোনো বক্তব্য দিতে চাননি।
ভেজাল সারের বিরুদ্ধে এই অভিযান কৃষি বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে। কৃষকরা আশা করছেন, ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম বন্ধ হবে এবং নিরাপদ সার সরবরাহ নিশ্চিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিশেষ অভিযানে সাতক্ষীরায়,

বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ

আপডেট সময় : ১১:৩৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬