ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক : সিইসি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২১৬৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার সহযোগিতা পেলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব। বর্তমানে নির্বাচনী পরিবেশ ও পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিল গ্রহণের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে এসব কথা বলেন সিইসি।

এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব আপিল আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে।

আপিল গ্রহণের সুবিধার্থে সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে নির্বাচন কমিশনে পৃথক বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে রংপুর অঞ্চলের জন্য বুথ-১ (আসন ১–৩৩), রাজশাহী অঞ্চলের জন্য বুথ-২ (আসন ৩৪–৭২), খুলনা অঞ্চলের জন্য বুথ-৩ (আসন ৭৩–১০৮), বরিশাল অঞ্চলের জন্য বুথ-৪ (আসন ১০৯–১২৯), ময়মনসিংহ অঞ্চলের জন্য বুথ-৫ (আসন ১৩০–১৬৭), ঢাকা অঞ্চলের জন্য বুথ-৬ (আসন ১৬৮–২০৮), ফরিদপুর অঞ্চলের জন্য বুথ-৭ (আসন ২০৯–২২৩), সিলেট অঞ্চলের জন্য বুথ-৮ (আসন ২২৪–২৪২), কুমিল্লা অঞ্চলের জন্য বুথ-৯ (আসন ২৪৩–২৭৭) এবং চট্টগ্রাম অঞ্চলের জন্য বুথ-১০ (আসন ২৭৮–৩০০) নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে সিরিয়াল অনুযায়ী আপিলের শুনানি চলবে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে এই শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। তবে পরিস্থিতি ও আপিলের সংখ্যা বিবেচনায় এই সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। শুনানিকালে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা তাঁর প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক : সিইসি

আপডেট সময় : ১২:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬