ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি পূরণ না করে, তাহলে দেশটির পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ভালো মানুষ, তবে তিনি জানতেন যে এই বিষয়টি নিয়ে আমি সন্তুষ্ট নই। এ ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র খুব দ্রুতই ভারতের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করতে পারে।

রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ট্রাম্প। তবে এ বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

রাশিয়া থেকে তেল আমদানির কারণে গত বছর যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে। অতিরিক্ত শুল্ক সত্ত্বেও গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যসংক্রান্ত ইতিবাচক তথ্যের ভিত্তিতে ভারতীয় কর্মকর্তারা মার্কিন বাণিজ্য দাবির বিরুদ্ধে তুলনামূলক কঠোর অবস্থান বজায় রেখেছেন। তবে কৃষিপণ্য আমদানির মতো কিছু ক্ষেত্রে সীমিত নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন তারা। একই সঙ্গে তথ্য অনুযায়ী, রাশিয়া থেকে ভারতের তেল আমদানির পরিমাণ কমেছে।

গত সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে দিল্লির কর্মকর্তারা জানান, ভারত রাশিয়ান ও মার্কিন তেল ক্রয়ের সাপ্তাহিক তথ্য প্রকাশের জন্য তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানাচ্ছে। তারা আরও জানান, ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে নয়াদিল্লি আশা করছে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি দৈনিক ১০ লাখ ব্যারেলের নিচে নেমে আসবে।

শুল্ক আরোপের পর থেকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ট্রাম্পের অন্তত তিনবার ফোনালাপ হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি। এদিকে, গত মাসে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল দিল্লিতে মার্কিন উপ-বাণিজ্য প্রতিনিধি রিক সুইটজারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বৈঠক করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আপডেট সময় : ১২:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬