ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে দোকানের তালা কেটে স্বর্ণ ও রুপা চুরি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৯২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।

সোমবার ভোররাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্স নামের দোকানটিতে এ চুরি সংঘটিত হয়। চোরেরা দোকানের শাটার কেটে ও কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে।

দোকানটির মালিক মাসুদ রানা জানান, রোববার রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। সোমবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে কেচিগেট ও শাটারের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে তিনি দোকানে ব্যাপক ভাঙচুর এবং সিন্দুকসহ স্বর্ণ ও রুপা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।

তার দাবি অনুযায়ী, দোকানে নিজের ৫০ ভরি স্বর্ণ এবং বন্ধকি হিসেবে রাখা আরও ২০ ভরি স্বর্ণ ছিল। চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা। এছাড়া প্রায় ৬০০ ভরি রুপা, যার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা, এবং নগদ ৪ লাখ টাকা চুরি হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর দোকানের ভেতরে প্রবেশ করে। তারা কাচ ভেঙে সিন্দুক বের করে আনে এবং কিছু সময় দোকানের ভেতরে অবস্থান করে। পরে একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, চুরির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মোহাম্মদপুরে দোকানের তালা কেটে স্বর্ণ ও রুপা চুরি

আপডেট সময় : ০১:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬