শিরোনাম ::
তাহরিমা জান্নাত সুরভীর জামিন আবেদন মঞ্জুর
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৭:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আবেদন গ্রহণ করেন।
এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে চলমান আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক দফায় অর্থ আদায় করা হয়।
ট্যাগস :






















