ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভাঙ্গায় জমি বিরোধে সংঘর্ষে নারীসহ ৫ জন আহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুলনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুলনা গ্রামের লিটু মাতুব্বর (৪৫) ও তার চাচাতো ভাই ভুলু মাতুব্বর (৪০) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার রাত ৮টার দিকে তাদের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, পরে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর অবস্থায় আমিনুল মাতুব্বর (১৮)কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আহতরা হলেন জুয়েল মাতুব্বর (৪২), হেনা বেগম (৩৫), আন্না বেগম (৩৮) ও ভুলু মাতুব্বর (৫০)।

আলগী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর মুন্সী বলেন, “লিটু ও ভুলু মাতুব্বর চাচাতো ভাই। জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এই সংঘর্ষ ঘটেছে। দু’পক্ষই আহত হয়েছে।”

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, “এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভাঙ্গায় জমি বিরোধে সংঘর্ষে নারীসহ ৫ জন আহত

আপডেট সময় : ০৩:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬