ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শেরপুরে হকারের বিরুদ্ধে শিশুর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ২১৬০ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে এক হকারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইসলাম উদ্দিন নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কসমেটিকস ফেরিওয়ালা। সোমবার সকালে শিশুটি স্কুল শেষে বাড়ি ফেরার পথে একা থাকাকালে ইসলাম উদ্দিন তাকে বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর মঙ্গলবার সকালে স্থানীয় জনতা অভিযুক্ত ইসলাম উদ্দিনকে আটক করে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা জানান, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ গ্রহণের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেরপুরে হকারের বিরুদ্ধে শিশুর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৫:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬