ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা চলছে, তা রুখে দেওয়া হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ২১১২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

আপাতদৃষ্টিতে আরেকটি পাতানো নির্বাচনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দাবি করে তা প্রতিহত করতে ভোটের আগেই মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, প্রশাসনের একটি অংশ নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তিনি বলেন, জনগণের রায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। আবারও পুরনো কোনো সমঝোতার পথে গেলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ ক্ষেত্রে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না বলেও জানান।

এ সময় এনএসআই প্রধানের একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে বৈঠক করার বিষয়েও সমালোচনা করেন এনসিপির মুখপাত্র।

ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা কারাগারের বাইরে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন ও সরকার ব্যর্থ হয়েছে দাবি করে তিনি জানান, এ অবস্থায় এনসিপি ইসির ওপর পূর্ণ আস্থা রাখতে পারছে না। ফলে আদৌ নির্বাচন হবে কি না, তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়েও ইসির ভূমিকার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, এ প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা হয়নি এবং রিটার্নিং কর্মকর্তারা বড় দলের পক্ষে কাজ করেছেন। আপিল পর্যায়েও যদি নিরপেক্ষতা নিশ্চিত না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেবে।

এছাড়া জাতীয় পার্টি যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সে বিষয়েও সতর্কতা জানান এনসিপির মুখপাত্র।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা চলছে, তা রুখে দেওয়া হবে: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৫:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬