পাটকেলঘাটা থানার আয়োজনে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ২১১৬ বার পড়া হয়েছে
অনলাইন জুয়া, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি, চোরাচালান, সন্ত্রাস, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাটকেলঘাটা থানার আয়োজনে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) পাটকেলঘাটা থানাধীন কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
সভায় পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধন আরও সুদৃঢ় হবে। এর ফলে একটি অপরাধমুক্ত, মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক বিষয় সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীর।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।






















