ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ২০৭৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। চলমান দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই বুধবার (৭ জানুয়ারি) ইরানের বিচার বিভাগের মুখপাত্র গণমাধ্যম মিজান এ তথ্য জানায়।

মিজানের প্রতিবেদনে বলা হয়, দেশের সংবেদনশীল তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাচারের দায়ে অভিযুক্ত আলি আরদেসতানির মৃত্যুদণ্ড সর্বোচ্চ আদালতের অনুমোদন ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে কার্যকর করা হয়েছে।

গত চার দশকের বেশি সময় ধরে ইরান ও ইসরাইলের মধ্যে বৈরিতা চলে আসছে। ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাম্প্রতিক বছরগুলোতে ইরান একাধিক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে চলতি বছর এ ধরনের ফাঁসির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর দুই দেশের মধ্যে সরাসরি উত্তেজনা বাড়ে। এরই ধারাবাহিকতায় অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে কড়া পদক্ষেপ নিচ্ছে তেহরান।

এদিকে অর্থনৈতিক সংকট ও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির প্রতিবাদে ইরানে টানা দশদিন ধরে বিক্ষোভ চলছে। তেহরান থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়েছে অন্তত ২৭টি প্রদেশের ৯২টি শহরে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, এ পর্যন্ত বিক্ষোভে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য। গ্রেপ্তার করা হয়েছে দুই হাজারের বেশি মানুষকে।

বিক্ষোভের কেন্দ্রস্থল তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানদাররা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।

চলমান পরিস্থিতির মধ্যে ইরান নতুন একটি প্রতিরক্ষা কাউন্সিল গঠন করেছে। কাউন্সিল সতর্ক করে জানিয়েছে, দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা ‘লালরেখা’ এবং এসব বিষয়ে কোনো হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেওয়া হবে। বিবৃতিতে যেকোনো বিদেশি হস্তক্ষেপ বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে মোকাবিলার ঘোষণা দেওয়া হয়েছে।

ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র শক্ত প্রতিক্রিয়া জানাবে।

অর্থনৈতিক দিক থেকেও চরম সংকটে রয়েছে ইরান। দেশটির মুদ্রা রিয়াল ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। মঙ্গলবার আনুষ্ঠানিক বাজারে এক ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখ রিয়াল, ইউরো ১৭ লাখ এবং পাউন্ড প্রায় দুই কোটি রিয়াল।

সরকারি ভর্তুকি ব্যবস্থায় পরিবর্তনের পর খাদ্যপণ্যের দাম হঠাৎ বেড়ে গেছে। রান্নার তেল, চিজ ও মুরগির দাম প্রায় দ্বিগুণ হওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে

আপডেট সময় : ০২:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬