ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাগুরায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ২১১৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. আকিদুল হোসেন (৩৫), পাকাকাঞ্চনপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা ও শহর আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ভোরে ইছাখাদা এলাকা থেকে গরু চুরি করার সময় আকিদুলকে ধাওয়া করে স্থানীয়রা আটক করে এবং গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সাইমুন ও স্ত্রী দাবি করেছেন, আকিদুল গরু চুরির সঙ্গে জড়িত ছিলেন না। তারা জানিয়েছেন, তিনি রাতে ঢাকা থেকে ইছাখাদায় আসেন এবং পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাদের মতে, চুরির অভিযোগ সাজানো।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, প্রাথমিকভাবে গরু চুরির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং আকিদুলের বিরুদ্ধে পূর্বে চুরির মামলা রয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মাগুরায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা

আপডেট সময় : ০৪:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬