ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ভিসা ইস্যুতে ভারত নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ২১৩৫ বার পড়া হয়েছে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ভারতে হামলার শিকার হওয়া বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর ভিসা সেকশন আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।

ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা ‘সীমিত’ করা হয়েছে—এমন আলোচনা বুধবার থেকে শুরু হলে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে নির্বাচনের আগে ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত বা বন্ধ করার বিষয়ে তাঁর কাছে কোনো সিদ্ধান্ত নেই।

তিনি বলেন, ‘আমাদের যেসব মিশনে সমস্যা সৃষ্টি হয়েছে, সেসব স্থানে নিরাপত্তাজনিত কারণে আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলা হয়েছে।’

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড ইস্যুতেও কথা বলেন তৌহিদ হোসেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে সামাজিক সুরক্ষা সুবিধা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে থাকায় বাংলাদেশ ভিসা বন্ডের আওতায় এসেছে। একই সঙ্গে বিভিন্ন দেশে অবৈধ অভিবাসনের দায় আগের সরকারগুলোর ওপরও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নয়াদিল্লি এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে উগ্রপন্থি গোষ্ঠীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও সহিংস হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের ভিসা প্রদান কার্যক্রম সীমিত করে, যার ফলে বাংলাদেশিদের ভারতে যাতায়াতে জটিলতা তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভিসা ইস্যুতে ভারত নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬