শিরোনাম ::
চলতি মাসেই শুরু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৭:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ২১৬৯ বার পড়া হয়েছে
ভোটের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসেই পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে পোস্টাল ব্যালট মুদ্রণের কাজ চলছে। এই কাজ চলতি মাসের ১৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন হওয়ার পরপরই এনআইডি সংশোধন কার্যক্রম আবার শুরু করা হবে।
ট্যাগস :


























