ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই একের পর এক নৃশংস হামলা: ফখরুল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ২১২৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই দেশে একের পর এক পৈশাচিক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির দুষ্কৃতকারীদের নির্মম হামলায় নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে দেওয়া এক শোকবার্তায় তিনি এ অভিযোগ করেন।

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসনের পতনের পর একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। মুসাব্বির হত্যাকাণ্ড সেই ষড়যন্ত্রমূলক তৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে এ ধরনের ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করা ছাড়া বিকল্প নেই। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, অন্যথায় ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠে দেশের অস্তিত্বকে বিপন্ন করার চেষ্টা করবে।

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই একের পর এক নৃশংস হামলা: ফখরুল

আপডেট সময় : ০৭:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬